Home / Working Area / The Federation of NGOs in Bangladesh (FNB)

The Federation of NGOs in Bangladesh (FNB)

এনজিও ফেডারেশন (এফএনবি) টাঙ্গাইল জেলা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও তিন বছরের জন্য ( ২০২৬–২০২৮) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অদ্য ৬ এপ্রিল ২০২৬, সোমবার সকাল ১১টায় সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সকলের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এফএনবি কেন্দ্রীয় কার্যালয়ের কো-অর্ডিনেটর জনাব নিমাই চাঁদ মন্ডল সভায় উপস্থিত থেকে সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং সদস্যদের নিয়মিত বাৎসরিক ফি পরিশোধসহ সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর উপস্থিতি সভায় সকলের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। সভায় ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, এসএসএস, টিএমএসএস, সেবা, বেলা, সেতু, সামাজিক সেবা সংগঠন, যৌথ উদ্যোগ, যুগবানী, আরপিডিও, এএসডি, বাওপা, সিডা, প্যাড, চর্চা, সেবা-আর্থসামাজিক সংস্থা, নিরাপদ সমাজ, পশসিক পর্ষদ, জনউন্নয়ন ফাউন্ডেশন ও নতুন সাথীর নির্বাহী পরিচালক/প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অদ্যকার সভায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ রিয়াজ আহম্মেদ লিটন (নির্বাহী পরিচালক, সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব আবুল কালাম মোস্তফা লাবু (নির্বাহী পরিচালক, যৌথ উদ্যোগ), সহ-সভাপতি হিসেবে মোঃ মোজাম্মেল হোসেন তালুকদার (নির্বাহী পরিচালক, সামাজিক সেবা সংগঠন) ও রওশন আরা লিলি (নির্বাহী পরিচালক, আরপিডিও), সহ-সম্পাদক হিসেবে মির্জা সাকিফ হোসেন (নির্বাহী পরিচালক, সেতু) এবং কোষাধ্যক্ষ হিসেবে মোঃ আব্দুল বছির মিঞা (প্রধান নির্বাহী, এএসডি) নির্বাচিত হয়েছেন। এছাড়াও জেলা কমিটির অন্যান্য এনজিও’র নির্বাহী পরিচালকগণ নির্বাহী সদস্য হিসেবে এই কমিটিতে দায়িত্ব পালন করবেন। সভায় উপস্থিত সকলেই নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং তাদের নেতৃত্বে এফএনবি টাঙ্গাইল জেলার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ রিয়াজ আহম্মেদ লিটন তাঁর বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি ঐক্যবদ্ধ ও কার্যকর টিম হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এফএনবি টাঙ্গাইল জেলাকে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্মে রূপান্তর করবেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।

FNB’র পক্ষ হতে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি

FNB Meeting

FNB Upazila Management Committee

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

SiteLock