Home / BM Conference

BM Conference


অদ্য ১১ জুলাই ২০২৬ খ্রি. (শনিবার) টাঙ্গাইলের বরুহাস্থ CHRD, ব্যুরো বাংলাদেশে সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) কর্তৃক ‘ম্যানেজার্স কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবা সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ রিয়াজ আহম্মেদ লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ডিরেক্টর্সের সদস্য জনাব মোঃ সাইদুর রহমান মল্লিক (পরিচালক-প্রশাসন), জনাব মোঃ শাহীনুর ইসলাম (পরিচালক-কার্যক্রম) এবং জনাব মোঃ মনিরুল হক (পরিচালক-অর্থ)। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব হারুন-অর-রশিদ ও জনাব খন্দকার আতিকুজ্জামান টুটুল, সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপ-পরিচালক (হিসাব) ও উপ-পরিচালক (এইচআর এন্ড প্রোগ্রাম) সহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল জোনাল ও এরিয়া ম্যানেজার এবং সংস্থার সকল শাখা ব্যবস্থাপক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা সংস্থার সভাপতি জনাব তানভীর আহম্মেদ (সমী। অতিথিবৃন্দ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ Best, Better ও Good Performance ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যবস্থাপকদের মাঝে সম্মাননা স্মারক, পুরস্কার ও সনদ বিতরণ করেন। পুরস্কারপ্রাপ্ত ব্যবস্থাপকগণ তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় প্রধান অতিথি ও সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ রিয়াজ আহম্মেদ লিটন বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন, দায়িত্বশীলতা, দক্ষতা ও সেবার মান আরও উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসাবে বক্তব্য রাখেন জনাব মোঃ সাইদুর রহমান মল্লিক (পরিচালক প্রশাসন)। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় র্যdফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অদ্য ১২/০৭/২৫ খ্রি. (শনিবার), সেবা সংস্থার আয়োজনে ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সংস্থার নির্বাহী পরিচালক, জনাব মোঃ রিয়াজ আহম্মেদ লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ডিরেক্টরস্-এর সদস্য জনাব মোঃ সাইদুর রহমান মল্লিক (পরিচালক প্রশাসন), জনাব মোঃ শাহীনুর ইসলাম (পরিচালক কার্যক্রম) এবং জনাব মোঃ মনিরুল হক (পরিচালক অর্থ)। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব হারুন-অর-রশিদ ও জনাব আতিকুজ্জামান টুটুলসহ সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সম্মানীত সদস্যবৃন্দ। এছাড়াও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল যোনাল ও এরিয়া ম্যানেজার এবং যাদের উদ্দেশ্যে অদ্যকার সম্মেলনের আয়োজন সেবা সংস্থার সকল শাখা ব্যবস্থাপক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অদ্য ০৬/০৭/২৪ ইং (শনিবার), সেবা সংস্থার আয়োজনে CHRD বুরো বাংলাদেশ, বরুহা, টাঙ্গাইলের কনফারেন্স হলে ব্যবস্থাপক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সংস্থার নির্বাহী পরিচালক, জনাব মোঃ রিয়াজ আহম্মেদ লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ডিরেক্টস্ জনাব মোঃ সাইদুর রহমান মল্লিক পরিচালক প্রশাসন, জনাব মোঃ শাহীনুর ইসলাম পরিচালক কার্যক্রম এবং জনাব মোঃ মনিরুল হক পরিচালক অর্থ। অনুষ্ঠানে কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি জনাব তানভীর আহম্মেদ সভাপতিত্ব করেন। সম্মেলনে সেবার উপদেষ্টা জনাব হারুন-অর-রশিদ, সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল যোনাল , এরিয়া ও শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

 
SiteLock